,

দুই গান নিয়ে হাজির আসিফ আকবর

news-image

বিনোদন প্রতিবেদক : নতুন বছরের শুরু মাসেই পরপর দুটি গান প্রকাশিত হলো আসিফ আকবরের। একটি গানের শিরোনাম ‘মন জানে’, অন্যটি ‘আয় ফিরে আয়’। দুটি গানেই ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন আসিফ।

গতকাল প্রকাশিত হলো আসিফ আকবরের নতুন গান আয় ফিরে আয়। গানটিতে নতুন রূপে পাওয়া গেল আসিফকে। গানের ভিডিওতে দেখা গেল, একটি ব্যান্ড সেটআপ নিয়ে গাইছেন তিনি। রক ও মেটালের ফিউশন পাওয়া যাচ্ছে মিউজিকে। গানটির মিউজিক কম্পোজিশন করেছেন রাজিব মোনা। ‘দুচোখ ঢেকেছে কুয়াশা, মন তবু বাঁধে আশা’ এমন কথায় গানটি লিখেছেন জয় চক্রবর্তী। গানটি প্রকাশিত হয়েছে স্প্লেনডিড অডিও নামের ইউটিউব চ্যানেলে।

অন্যদিকে ৫ জানুয়ারি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো আসিফের নতুন গান মন জানে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সুরকার ও কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। গল্পনির্ভর একটি ভিডিও করা হয়েছে গানটির। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। মডেল হয়েছেন সজীব, মহতারাম ও জিম।

নতুন গান নিয়ে আসিফ বলেন, ‘দুটি গানেই নতুনত্ব পাবেন দর্শক-শ্রোতা। গান দুটি প্রকাশিত হয়েছে ইংরেজি নতুন বছর উপলক্ষে। ফিরে আয় গানটি ব্যান্ডের আমেজে করা। গানটির কম্পোজিশন করেছেন রাজিব। মন জানে গানটি করেছে ইমরান মাহমুদুল। তার সঙ্গে আগেও একটি গান করেছি। ইমরান মাহমুদুল এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী-কম্পোজার। বাস্তববাদী পেশাদার মানসিকতা ধারণ করে সে। আমাদের দুজনকে দিয়ে গানটি করানোর মূল উদ্যোক্তা স্নেহাশীষ। তার কারণেই এত সুন্দর একটা গানের জন্ম হলো। আশা করছি দুটি গানই শ্রোতাদের মন জয় করবে।’

এমআই/জেআইএম

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট