,

সীমান্তে বিএসএফের বেড়া দেওয়ার চেষ্টা বিজিবির বাধায় পণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত ঘেঁষে কাঁটা তারের বেড়া নির্মাণ কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সোমবার (৬ জানুয়ারি) থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত বিনোদপুর ইউনিয়নের চৌকা বিওপির পিলার নম্বর ১৭৭-এর ১ এস, ২ এস ও ৩ এস এলাকায় এই পরিস্থিতি চলমান।

স্থানীয় বাসিন্দা আনারুল ইসলাম বলেন, সোমবার বিকেলে বিষয়টি মীমাংসায় পাতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। মঙ্গলবার বিএসএফের পক্ষ থেকে আবারও রাস্তা নির্মাণের কাজ শুরু করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সতর্ক অবস্থান নেয় বিজিবি।

স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দীন বলেন, সোমবার সকাল ১০টার দিকে শূন্য লাইনে কাঁটা তারের বেড়া দিচ্ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এসময় বাধা দেয় বিজিবি। তখন থেকেই উত্তেজনা চলছে।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতে মালদহ জেলার গোপালগঞ্জ থানার শুব্দপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে রাস্তা নির্মাণ কাজ শুরু করে। এ সময় বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। রাস্তা নির্মাণ কাজ বন্ধ রেখেছে বিএসএফ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মালদহের জেলা প্রশাসক নীতিন সিংহানিয়া জাগোনিউজকে জানান, আপাতত পরিস্থিতি স্বাভাবিক। বিএসএফ সীমান্ত এলাকায় নজরদারি চালাচ্ছে। জেলা পুলিশও পরিস্থিতির তদারকি করছে। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট