,

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি, সরাইলের এসিল্যান্ড প্রত্যাহার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সিরাজুম মুনিরা কায়ছানকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার (২৬ মার্চ) সকালে তার অফিসিয়াল ফেসবুক থেকে এ বিষয়ে স্ট্যাটাস দেওয়ার পর তা সরিয়ে নেওয়া হয়।
পোস্টে শেখ মুজিবুর রহমানের নামের আগে ‘বঙ্গবন্ধু’ উল্লেখ করা হয়। স্ট্যাটাস দেওয়ার প্রায় পৌনে এক ঘণ্টা পর সেই স্ট্যাটাস মুছে ফেলা হয়। পরে আরেকটি স্ট্যাটাস দিয়ে প্রথম স্ট্যাটাসটি ফেসবুক হ্যাক করে করা হয়েছে বলে দাবি করেন সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছান।
এদিকে, স্ট্যাটাস দেওয়ার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গেলে সেখানে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এসিল্যান্ড সিরাজুম মুনিরা কায়ছান। এরপর তিনি মাঠ থেকে ফিরে আসেন।
এ বিষয়ে জানতে চাইলে সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছান বলেন, এটা অফিসিয়াল আইডি, এটার পাসওয়ার্ড কয়েকজনের কাছে ছিল। স্ট্যাটাসটা দেখামাত্র আমি এটি ডিলিট করে দিয়েছি। এটা পুরোপুরি অনাকাঙ্খিত। আইডি হ্যাক করে পোস্টটি করা হয়েছে।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন বলেন, এসিল্যান্ড দাবি করেছেন লেখাটি তিনি পোস্ট করেননি। এ আইডির পাসওয়ার্ড নাকি অনেকের কাছে আছে বলে তিনি দাবি করেছেন। ঘটনার পর তাকে সরাইল থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট