,

নবীনগরে সার্বজনীন গ্রুোপ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সর্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার পক্ষ থেকে প্রতিবছরের ন্যায়ে এবারও সার্বজনীন গ্রুোপ সম্মাননা প্রদান ২০২৪ ইং এর প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। নবীনগর কোটরোডস্থ আয়েশা আমজাদ টাওয়ারের তৃতীয় তলায় সংস্থার প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। বর্তমানে বাস্তবতা অনুধাবন করে সভায় পাঁচটি ক্যাটাগরিতে এবারের সম্মাননা পুরস্কার প্রদান বিষয়ে আলোচনায় সর্বজনীন গ্রুোপ প্রকাশ্যে সম্মাননা পুরস্কার ঘোষণা করার নীতিগত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। যারা এ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন,১. সাহিত্যে – গুঞ্জন পাঠাগার। ২.স্বেচ্ছাসেবী সংগঠন -নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন।৩. সমাজসেবায় (মনোত্তর)-লোকমান হেকিম চৌধুরী পত্রিকার এজেন্ট । ৪.অনলাইন মিডিয়া – নবীনগর টিভি। এবং ৫.সার্ভিস সেন্টার-ইয়োগা + মেডিটেশন সেন্টার। সম্মাননা পুরস্কার হিসেবে রয়েছে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ। এতে প্রাধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনজুর আলম।

সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ হোসেন শান্তি এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি ও সংস্থার ফাউন্ডার সদস্য শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল,সংস্থার ফাউন্ডার ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন,সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার শাখা সংগঠন ” যুব উন্নয়ন কমিটির” সভাপতি মোহাম্মদ ওবায়দুল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংস্থার নির্বাহী পরিচালক অজয় মুখার্জি, সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোসাম্মৎ তানজিনা শিলা, সংস্থার মার্কেটিং অফিসার নাসরিন আক্তার, সংস্থার মার্কেটিং অফিসার আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কমিটির সেক্রেটারি মোঃ কাউসার মিয়া, যুব উন্নয়ন কমিটির সহ-সভাপতি মোহাম্মদ পাপ্পু মিয়া,যুব উন্নয়ন কমিটির কোষাধ্যক্ষ মোঃ রোহান ও সংস্থার বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ।

এ সময় প্রধান অতিথি সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত ও সংস্থার কর্মকর্তা কর্মচারী ও সদস্যদের সাথে পরিচিতি পর্বে তার বক্তব্যে, “দেশের সার্বিক প্রেক্ষাপটের চিত্র তুলে ধরে বেকারত্ব গোছাতে আত্মস্বাবলম্বী হতে সরকারের বিভিন্ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়া ও প্রশিক্ষণ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। “আমরা আর চাকুরির পিছনে ঘুরবো না,চাকুরি দিব “এই মন্ত্রে উদ্যোক্তা হয়ে উদ্যোক্তা সৃষ্টিতে যুবক যুবতীদের উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট