,

তাসনিয়া ফারিণের সঙ্গে জুটি বাঁধছেন দেব!

news-image

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেতা দেবের ঝুলির গত বছরের গল্প মানেই ব্লকবাস্টার ‘খাদান’। তারপর নতুন বছরের শুরুতে রঘু ডাকাত-এর মুক্তির সময়ও জানিয়ে দিয়েছেন তিনি। তবে এখনও আরও এক নতুন গল্প বলা বাকি। যে গল্পে উড়বে প্রজাপতি।

রঘু ডাকাতের পাশাপাশি নতুন আরও এক ছবির ঘোষণা করলেন দেব। পরিচালক ও প্রযোজককে সঙ্গে নিয়ে দেব জানিয়ে দিলেন নতুন বছরেই আসছে ‘প্রজাপতি ২’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে এ ঘোষণা দেন দেব। আর ক্যাপশনে লিখেছেন, ‘চব্বিশের না বলা গল্প, বলা হবে পঁচিশে।’ এবারের শীতে অতনু রায় চৌধুরী, দেব, অভিজিৎ সেনের ছবি প্রতীক্ষা। সেই ছবির নাম পরিবর্তন করে ‘প্রজাপতি ২’ রাখা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আগের ছবির সিক্যুয়েল এটি। সেই অনুযায়ী দেবের বাবার চরিত্রে আবারও মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে। তবে আর কে থাকছে ছবিতে তা নিয়ে টিমের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, আগস্ট মাসে দেব ও মিঠুন চক্রবর্তীর এই ছবির ঘোষণা করা হয়। ছবিতে অভিনেত্রী তাসনিয়া ফারিণকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। গত বছরের নভেম্বর মাসের ১৯ তারিখ ছবির শুটিং শুরু হতে পারে। তবে এবার লন্ডনে এই সময়ে অসেক ঠান্ডা। সেই কারণেই ছবির শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে।

চলতি বছরের মার্চ মাসে দেব-মিঠুনের ছবির শুটিং শুরু হবে। ‘প্রজাপতি’ সিনেমাতে বাবা ও ছেলের চরিত্রে দেব-মিঠুনের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। আবার পরিচালক অভিজিৎ সেনও বরাবর সম্পর্কের সূক্ষ্ণ দিকগুলো ক্যামেরার সামনে তুলে ধরেন। এবারও তেমনই গল্পের প্রত্যাশায় দর্শকরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট