,

এ বছর বিয়েটা করে ফেলা উচিত : সাফা কবির

news-image

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। বিদায়ী বছরে নানান কাজে ছিলেন আলোচনায়। পুরোনো বছরের মতো ধারাবাহিকতা ধরে রেখে নতুন বছরটা নতুন প্রত্যয়ে কাজ শুরু করতে চান অভিনেত্রী। জানালেন, এবার গল্প প্রধান কাজই বেশি করবেন। শুধু তাই নয়, কাজ করতে চান সিনেমাতেও।

এ প্রসঙ্গে গণমাধ্যমে সাফা বলেন, ‘আমি সব সময় মনে করি, গল্পই হচ্ছে আসল হিরো। কিন্তু এমন শক্তিশালী গল্পের দেখা ইদানীং কম পাচ্ছি। এজন্য নিজের কিছু গল্প পছন্দ রয়েছে, সেগুলোকে ফিকশনে তুলে আনব। নতুন বছরে আরও গল্পপ্রধান কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে চাই।’

সিনেমায় কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দেশে এখন অনেক ভালো সিনেমা হচ্ছে। আমি নিজেও অপেক্ষায় আছি ভালো সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার।’

তার সমসাময়িক অনেকে বিয়ের পিড়িতে বসেছেন। কিন্তু তিনি এখনও সিঙ্গেল। তাই তো নতুন বছরের প্রথম দিনেই নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন তিনি। নতুন বছরেই বিয়ে করা উচিৎ, এমনটাই মনে করেন অভিনেত্রী।

বিয়ের পরিকল্পনা নিয়ে সাফা বললেন, ‘আমার বিয়ে নিয়ে সবাই এত এত চিন্তিত মনে হচ্ছে, এ বছর বিয়েটা করে ফেলা উচিত, হাহাহা।’

আশফাক বিপুলের এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে সাফা কবির মিডিয়া জগতে পা রাখেন। এরপর প্রাণ পিনাট বার ও প্যারাসুট নারকেল তেলের বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন। ‘অল টাইম দৌড়ের উপর’ টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট