বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আনতে গিয়ে আটক যুবদল নেতা

news-image

জেলা প্রতিনিধি : হাইকোটের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে তা আনতে গিয়ে আটক হয়েছেন আকতার হোসেন নামের এক যুবদল নেতা।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে বিচারপতির গ্রামের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উল্লাবাজারে গাবগাছি হাউজে এ ঘটনা ঘটে।

আকতার হোসেন ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের চরপারুল ফুলছড়ি গ্রামের মোগরোব আলীর ছেলে। তিনি ফুলছড়ি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে যুবদলের যুগ্ম-আহ্বায়ক।

পুলিশ জানায়, যুবদল নেতা আকতার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হোয়াটসঅ্যাপে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। আজ দুপুরে ওই টাকা আনতে বিচারপতির গ্রামের বাড়ি ফুলছড়ি উপজেলার উল্লাবাজারে গাবগাছি হাউজে যান। এসময় বিচারপতি খুরশীদ আলম তাকে ঘরে কৌশলে আটক রেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর বলেন, বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা যুবদল নেতা এখন থানা হেফাজতে আছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

এ বিষয়ে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হাইকোটের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার (খুশি) প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বীর মেয়েজামাই এবং ফুলছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলীর স্বামী।

এ এইচ শামীম/এসআর/জিকেএস

 

এ জাতীয় আরও খবর

সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবো না: বাণিজ্যমন্ত্রী

এসএসসি পরীক্ষার প্রথম দিন নকল ও প্রশ্নফাঁস হয়নি: শিক্ষামন্ত্রী

৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

সরকার গত দুই মাসে ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে : অর্থমন্ত্রী

চিফ হুইপকে নিয়ে পোস্ট দেওয়া হাসান নাসিমের জামিন

পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী

জকসুর উদ্যোগে শুরু হয়েছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে জাবিসহ সাভার-আশুলিয়াতে

বিশ্ববাজারে ফের কমল তেলের দাম

কী হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে?

ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন: সিটি কলেজে হামলা ও সন্ত্রাসের অভিযোগ

প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা নিশ্চিত করলেন