,

যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে ঢুকে গেলো গাড়ি, নিহত ১০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে ভিড়ের মধ্যে গাড়িচাপায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি। নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিটে সড়ক দুর্ঘটনা ঘটে। এদিকে, এই ঘটনার নির্দিষ্ট সময় উল্লেখ করেনি স্থানীয় কর্তৃপক্ষ।

শহর কর্তৃপক্ষ জানিয়েছে, চলন্ত একটি গাড়ি ভিড়ের মধ্যে উঠে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেই বোরবন স্ট্রিট অসংখ্য বার ও ক্লাবের জন্য পরিচিত। ধারণা করা হচ্ছে নববর্ষ উদযাপনকারীদের ভিড়ে পরিপূর্ণ ছিল এলাকাটি।

এক বিবৃতিতে নিউ অরলিন্সের জরুরি প্রস্তুতি কর্মসূচি নোলা রেডি বলেন, শহরের অষ্টম জেলার খাল ও বোরবন স্ট্রিটের সংযোগস্থলে ভিড়ের মাঝে গাড়িচাপায় ব্যাপক হতাহতের ঘটনায় কাজ করছে তারা। ঘটনাস্থলে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

এর আগে, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মধ্যে একটি ট্রাক প্রচণ্ড গতিতে ঢুকে পড়ে। পরে ট্রাকটির চালক নেমে এসে এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এই ঘটনায় পুলিশও পাল্টা গুলি ছুড়েছে।

অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নিউ অরলিন্সের বোরবন স্ট্রিটের ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। সেখানে আহতদের উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হচ্ছে।

সূত্র: বিবিসি, সিবিএস

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট