,

অঞ্জনার শারীরিক অবস্থা জানালেন ছেলে

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী অঞ্জনা রহমানের শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তার চিকিৎসা চলছে। গতকাল (২৯ ডিসেম্বর) রোববার তার অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে বলে জানা যায়। আজ সোমবার খবর নিয়ে জানা গেছে, তিনি আগের চেয়ে ভালো আছেন। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ছেলে নিশাত রহমান মনি।

মনি বলেন, ‘মায়ের অবস্থা আগের চেয়ে ভালো। ইনফেকশনটা যদিও সারা শরীরে ছড়িয়ে গেছে। সম্পূর্ণ সুস্থ হতে আরও ১০ দিনের মতো সময় লাগবে। মায়ের কাছে আমি আছি। আমার বোনজামাই কামরুল আলম রিপন সব দেখাশোনা করছেন। আপনারা দোয়া করবেন মা যেন শিগগির সুস্থ হয়ে ওঠেন।’

চলতি মাসের শুরুতে জ্বরে আক্রান্ত হন অঞ্জনা। জ্বর না কমলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকটি পরীক্ষার পর তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। তবে শুরুতে অসুস্থতার কথা কাউকে জানাতে চাননি অঞ্জনা।

ঢালিউডে অঞ্জনার পথচলা শুরু হয় ১৯৭৬ সালে। ‘দস্যু বনহুর’ সিনেমার মাধ্যমে তিনি খুলেছিলেন ক্যারিয়ারের খাতা। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিন শতাধিক সিনেমা রয়েছে ঝুলিতে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট