,

গানের তালে মঞ্চ মাতিয়ে কটাক্ষের শিকার তাসনিয়া ফারিণ

news-image

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নিজের অভিনয় দক্ষতা দিয়ে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ দক্ষ তিনি। এবার কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) বিশেষ সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে নেচে মঞ্চ মাতালেন তাসনিয়া ফারিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে অভিনেত্রীর নাচের ভিডিও নেটিজেনদের নজর কেড়েছে। ভিডিওতে দেখা যায়, পরনে কালো জিন্স পায়ে হাই হিলে গানের তালে তালে মঞ্চ মাতাচ্ছেন তাসনিয়া ফারিন।

তবে ফারিনের নাচ দেখে নেটিজেনরা বেশ কটাক্ষ করেছে। একজন ভিডিওর কমেন্ট বক্সে লিখেছেন, ‘নায়িকারা যত জনপ্রিয় হয়ে ওঠে তত তাদের ধীরে ধীরে পোশাকটা ছোট হতে থাকে।

আরেকজনের নেটিজেনের ভাষ্য, ‘তার জনপ্রিয়তা নষ্ট করেল সে নিজে।’ বেলাল হোসেন নামে ফেসবুক ব্যবহারকারীর কথায়, ‘কাপড় আস্তে আস্তে আরো ছোট হয়ে যাবে। ব্যপার না। সস্তা জনপ্রিয়তা অর্জন করতে হবে।’

প্রসঙ্গত, রাজধানীর একটি হোটেলে আয়োজিত সিজেএফবি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। অনুষ্ঠান শুরুর আগে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এদিকে ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তাসনিয়া ফারিণের অভিষেক হয়। মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সাথে কাজ করেন। একই বছর ফারিণ অভিনীত ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট