,

বাঞ্ছারামপুর রাস্তায় ডাকাতি প্রতিরোধে যুবদলের  ঝোপঝাড় পরিচ্ছন্নতা  অভিযান 

news-image
সালমা  আহমেদ ,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণ বাড়িয়া) প্রতিনিধি : সমাজ, পরিবেশ ও পারিপার্শ্বিকতার প্রতি কর্তব্যবোধের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলায় ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ফতেপুর, রূপসদী রাস্তায়  এর আশপাশের এলাকায় আজ শনিবার সকাল হতে বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহবায়ক হারুনুর রশিদ আকাশের নেতৃত্বে  পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শুরু  করে। সম্প্রতি  চুরি ডাকাতি, ঘটনা বেড়ে যাওয়ায় প্রতিরোধ করার জন্য এই ঝোপঝাড় অভিযান পরিচালনা করা হয়।যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে উপজেলা যুবদলের  আয়োজকরা জানান।
রাস্তার দুপাশে প্রায় ১২ কি:মি: এ পরিচ্ছন্নতা অভিযান প্রত্যক্ষ  করতে আসেন
বাঞ্ছারামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা  মুহাঃ আবুল মুনসুর,  বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহবায়ক হারুনুর রশিদ আকাশ, যুবদল নেতা আবু কালাম,বিএনপি নেতা মোঃ হানিফ মাঝি, কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ,রূপসদী ইউনিয়নের  সাধারণ সম্পাদক প্রার্থী খায়ের হোসেন, যুবদল নেতা বাহারউদ্দিন, ইউনিয়নের যুবদলের নেতা শেখ সাদী, ইউসুফ নাহিদ সামি,আরিফুল ইসলাম বিশন, উজ্জল, বিএনপির নেতা জামাল চান প্রমুখ।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোরশেদ আলম চৌধুরী বলেন, এ রাস্তায় অনেক ডাকাতি হয়, আমরা ডাকাতের কথা শুনেছি। যারা এসব ধরনের কার্যকর্ম করে তারা আমাদেরকে তথ্য দিবেন। তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন।
ঝোপঝাড় ও পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করছে অনেক সংগঠন অংশগ্রহণ করতে আগ্রহী তাদের প্রতি আমার কৃতজ্ঞ।
বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহবায়ক হারুন আর রশিদ আকাশ বলেন, আমরা আইন-শৃঙ্খলা সহ জনসাধারণ মানুষকে সহযোগিতা করতে চাই। আমাদের উপজেলা বিএনপির সভাপতি  কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ও সাধারণ সম্পাদক একেএম মুসার নেতৃত্বে আমাদের যুবদলের পক্ষ থেকে অনেক নেতাকমী ঝোপঝাড় পরিষ্কার  পরিচালনা করার জন্য অংশগ্রহণ করেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট