,

আবারো সুযোগের অপেক্ষায় আলিস

news-image

ক্রীড়া প্রতিবেদক : সদ্য সমাপ্ত এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে বল হাতে আলো ছড়িয়েছেন আলিস আল ইসলাম। ঢাকা মেট্রোর হয়ে ১০ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। আসন্ন বিপিএলে আলিস মাঠ মাতাবেন চিটাগাং কিংসের হয়ে। আজ শুক্রবার মিরপুর শের-ই বাংলার মাঠে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই জানালেন নিজের পরিকল্পনা নিয়ে।

আলিস বলেন, ‘যখন জাতীয় দলে ডাক পেলাম, এরপরই চোট পাই। প্রায় সাড়ে তিন মাস ছিল। বিপিএল, শ্রীলঙ্কা সিরিজ এমনকি আমাদের প্রিমিয়ার লিগ মিস হয়ে গেছে। আর প্রিমিয়ার লিগের পর তো আমাদের সাধারণত খেলা থাকে না। ফোর ডে এনসিএল আমি খেলিনি। এনসিএল টি-টোয়েন্টি দিয়েই শুরু করি। ’

‘এর আগে অস্ট্রেলিয়া ও ওমান সফরে ছিলাম। দুইটা সফরই ভালো গেছে। অস্ট্রেলিয়ায় দলও ভালো করে, আমিও ভালো করি। ওমান সফরেও সবকিছু ভালো যায়। লাইমলাইটের ব্যাপারটা… খেলা থাকলে অবশ্যই লাইমলাইটে আসা যেত। এনসিএল টি-টোয়েন্টি হয়েছে, ভালো খেলার চেষ্টা করেছি। ফল আপনারা দেখতেই পেয়েছেন।’

চোটে পড়ার পর আলিসের সঙ্গে নির্বাচক হান্নান সরকারের নিয়মিত ছিল যোগাযোগ। আলিস বলেন, ‘আসলে নির্বাচকদের সঙ্গে সবসময়ই কথাবার্তা হয়। বিশেষ করে হান্নান ভাইয়ের সঙ্গে। তার সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা হয়। ক্রিকেটের বাইরের কথাও হয়। সবকিছু নিয়ন্ত্রণের ভেতরেই আছে। এখন ভালো একটা সুযোগ লাগবে। ভালো পারফর্ম করতে হবে। জাতীয় দল তো সহজ নয়। ’

‘একবার সুযোগ পেয়েছি দেখে বারবার আমার জন্য এটা সহজ হয়ে যাবে এমন নয়। আবার জাতীয় দলে খেলতে হলে আমাকে প্রমাণ করেই আসতে হবে। বিপিএল একটা ভালো মঞ্চ। আবার সুযোগ এসেছে প্রমাণ করার। ইনশাআল্লাহ্‌ চেষ্টা করব।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট