,

আল্লুকে রক্ষায় মাঠে নেমেছেন বাবা

news-image

বিনোদন ডেস্ক : পুষ্পা-২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা যাওয়া নারী অনুরাগীর পরিবারকে ২ কোটি রুপি দিয়ে সাহায্য করেছেন আল্লু অর্জুন। এরপর তিনি মনে করেছিলেন এ মৃত্যুর ঘটনা থেকে মুক্তি পাবেন। কিন্তু আল্লু অর্জুনের বিপাক যেন পিছু ছাড়ছে না।

সম্প্রতি পুলিশের দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন আল্লু অর্জুন। পুলিশের কড়া প্রশ্নের মুখেও পড়েছেন তিনি। শোনা যাচ্ছে, পুরো পরিস্থিতি নিয়ে ভীষণ মানসিক চাপে আছেন এ দক্ষিণী সুপারস্টার।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা-২: দ্য রুল’ অ্যাকশন, টুইস্ট, রোমান্স ও নানা চমকে দর্শক টানছে প্রেক্ষাগৃহে। যার ফলে বছরের সেরা ছবি তো বটেই, এটি হাঁটছে সর্বকালের সেরা ব্যবসা সফল সিনেমা হওয়ার পথে।

‘পুষ্পা’র প্রথম পর্বে আল্লুর সঙ্গে রাশমিকা মান্দানার রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শক। নতুন কিস্তিতেও সেই রসায়ন আরও জমজমাট করেছেন তারা। সঙ্গে বাড়তি চমক হয়ে এসেছেন প্রধান খলনায়ক চরিত্রের ফাহাদ ফাসিল। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন জগাপতি বাবু, রাও রমেশ, সুনীল, অনসুয়া ভারদ্বাজ এবং ধনঞ্জয়। এইসব তারকাদের উপস্থিতিতে ‘পুষ্পা-২’ হয়ে উঠেছে দারুণ এক সিনেমা। যার প্রভাব দেখা যাচ্ছে বক্স অফিসে।

পুষ্পা-২’ সিনেমাটি ৫ ডিসেম্বর তেলেগু, হিন্দি, তামিল, মালায়ালাম এবং কান্নাড়া ভাষায় মুক্তি পেয়েছে ভারতে। সব ভাষাতেই দর্শকের উন্মাদনায় রয়েছে সিনেমাটি। পাশাপাশি বিশ্বজুড়েও এটি দর্শকদের হৃদয় জয় করেছে। স্বাভাবিকভাবেই বক্স অফিসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে ‘পুষ্পা-২’।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট