,

যেমন জীবনসঙ্গী চান অনন্যা পাণ্ডে

news-image

বিনোদন ডেস্ক : টানা দু’বছর সম্পর্কে থাকার পরে আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমে ভাঙন ধরে অনন্যা পাণ্ডের। প্রেম ভাঙার পরে মনও ভেঙেছিল অনন্যার। আবার এই বছরই নতুন প্রেম খুঁজে পেয়েছেন তিনি। যদিও নতুন প্রেমিক ওয়াকার ব্ল্যাঙ্কোকে নিয়ে এখনও মুখ খোলেননি অনন্যা।

তবে কেমন প্রেমিক চান, তা এক সাক্ষাৎকারে বলেছেন অভিনেত্রী। অনন্যা মনে করেন, রেগে গেলেই মানুষের আসল রূপ বোঝা যায়। স্বাভাবিক বা শান্ত পরিস্থিতিতে সকলকেই ভদ্র মনে হয়।

অনন্যা একাধিক সাক্ষাৎকারে বলেছেন, মানুষ হিসেবে তিনি খুব আবেগপ্রবণ। কথায় কথায় চোখেও জল আসে তার। তাই এমন প্রেমিক চান, যার কাঁধে মাথা রাখা যায়। সমস্যার কথা বললেই তাকে সমাধান খুঁজে দিতে হবে না। বরং সমস্যার কথা মন দিয়ে শুনলেই হবে, শর্ত অনন্যার।

অভিনেত্রীর কথায়, ‘আমার সমস্যা সমাধানের প্রয়োজন নেই। আমি চাই, সঙ্গী আমার কথাগুলো মন দিয়ে শুনুক। অনেকে মনে করেন, সমস্যার কথা বলা মানেই সমাধানসূত্র খুঁজে দিতে হবে। কিন্তু আসলে সমস্যার কথা বলে হালকা হতে চাই মাত্র। একটা শক্ত কাঁধে মাথা রাখতে চাই আমি।’

তিনি বলেছেন, ‘আমি এক জায়গায় পড়েছিলাম, ঝগড়া হলে বা মন কষাকষি হলে কে কেমন আচরণ করে সেটা দেখা উচিত। এটা সত্যিই গুরুত্বপূর্ণ। ভালো মুহূর্তে তো সবই ভালো লাগে। কিন্তু মতান্তর হলে বোঝা যায়, সঙ্গী আপনাকে সম্মান করছে কি না।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট