,

৬৭ আরোহী নিয়ে কাজাখস্তানে যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাজাখস্তানের আকতাউ শহরের কাছে একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার ওই দুর্ঘটনা ঘটেছে। দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। খবর এএফপি, আল জাজিরা।

রাশিয়ার নিউজ এজেন্সি জানিয়েছে, আজারবাইজান এয়ারলাইন্সের ওই প্লেনটি বাকু থেকে যাত্রা করেছিল। এটি রাশিয়ার চেচনিয়ার গ্রোজনিতে যাওয়ার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে প্লেনটি আবার বাকুর দিকেই ফিরে আসছিল।

কাজাখস্তানের পরিবহনমন্ত্রী বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, আজারবাইজান এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি প্লেন রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনির উদ্দেশে যাত্রা করার পর বুধবার পশ্চিম কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছে।

এক টেলিগ্রাম পোস্টে জানানো হয়েছে, আজারবাইজান এয়ারলাইন্সের একটি প্লেন বাকু থেকে গ্রোজনিতে যাওয়ার সময় আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হয়েছে।

কাজাখস্তানের পরিবহনমন্ত্রী জানিয়েছেন, ওই প্লেনে ৬২ জন যাত্রী এবং আরও পাঁচজন ক্রু সদস্য ছিল। দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সদস্যরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ করেছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট