,

বাঞ্ছারামপুরে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

news-image
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : মঙ্গলবার  (২৪ ডিসেম্বর ) সকালে  উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দৈনিক স্বদেশ প্রতিদিন সোহাইল আহমেদ ও দৈনিক কুমিল্লা ডাকের বাঞ্ছারামপুর  প্রতিনিধি শাহিন আহমেদ সাজুকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের  সামনে  মানববন্ধন করা হয়।
বাঞ্ছারামপুর প্রেসক্লাবের  সভাপতি নাসিরুদ্দিন মোল্লা বলেন, বাঞ্ছারামপুর
সহ দেশের সকল সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। তা ছাড়া বাঞ্ছারামপুর প্রেসক্লাবের  যে দুজন সাংবাদিকের ওপর হত্যার হুমকি দেয়া হয়েছে সেটি  হত্যার হুমকির আইনের আওতায় আনতে হবে।আসামীদের ৭২ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে।নতুবা,আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
মানববন্ধনে সাধারণ সম্পাদক শামীম শিবলী  বলেন, সাংবাদিকদের হত্যার হুমকি-ধমকি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কলম বন্ধ করা যাবে না। জীবন বাজি রেখেই আমরা সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরি। আজ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় আমাদের সহকর্মীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। যেটি সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নিতে পারে না। থানায় মামলা করা সত্বেও আসামিদের গ্রেফতার করা হচ্ছে না।
হুমকির স্বীকার ও মামলার বাদী সোহাইল আহমেদ বলেন,
হুমকিদাতা শাহজাহান গং কে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর  উপজেলার শিবপুরে নদীতে অবৈধ ঘের দিয়ে মাছ শিকার এমন একটি ছবিসহ ফেসবুক পোষ্টকে কেন্দ্র করে শাহজাহান মিয়া হত্যার হুমকি দেয় বলে মামলার কপিতে অভিযোগ করা হয়।পরবর্তীতে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
এবিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি ( তদন্ত) রিতেল চন্দ্র দাস বলেন,সোহাইলের মামলাটি নথিবদ্ধ হয়েছে। এটি জেলা আদালতে পাঠানো হয়েছে। কোর্টের নির্দেশনা পেয়ে ব্যবস্থা নিবো।শাহিন আহমেদ সাজুর বিষয়টি তদন্ত চলছে।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি ফয়সল আহমেদ খান, আশেক এমরান,সাদী মেহাম্মদ,সাজু সহ যুবদলের আহবায়ক হারুন আকাশ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট