,

মেয়ের মুখ না দেখানোর অনুরোধ রণবীর-দীপিকার

news-image

বিনোদন ডেস্ক : সন্তানের মুখ প্রকাশ্যে আনা নিয়ে বলিউড তারকাদের অনেকের মধ্যেই একরকম অনিচ্ছা দেখা গেছে। আনুশকা-বিরাট দম্পতি যেমন একেবারেই দেখাতে চান না তাদের দুই সন্তানের মুখ। আবার এদিকে রণবীর কাপুর-আলিয়া ভাট নাকি পাপারাজ্জিদের ডেকে প্রকাশ্যে এনেছিলেন তাদের কন্যা সন্তানকে।

এবার সেই পথে হাঁটলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তবে মেয়ে দুয়ার মুখ দেখালেন শুধুই পাপারাজ্জিদের কাছে। সঙ্গে তাদের অনুরোধ করেন, মেয়ের ছবি যেন না তোলেন তারা!

সাধারণত বিমান বন্দরে পা রাখলেই তারকাদেরকে ক্যামেরা-লেন্সে শিকার করেন পাপারাজ্জিরা। তারা কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন সবই খবর থাকে ছবি শিকারিদের কাছে। সোশ্যাল মিডিয়ার হাত ধরে অনুরাগীদের কাছে পৌঁছাতে এই ছবি শিকারিদের গুরুত্ব কিন্তু হেলাফেলা করেন না তারকারা। আর তাই তো, মুম্বাইয়ের জনপ্রিয় পাপারাজ্জিদেরকে নিজের বাড়িতে ডেকে দুয়ার সঙ্গে আলাপ করালেন রণবীর ও দীপিকা।

পাপারাজ্জিরা জানিয়েছেন, দীপিকার মেয়ে একেবারেই ছোট্ট দীপিকা। মায়ের মতোই তার মুখের গড়ন। এমনকি, চোখ দুটিও একেবারে দীপিকার মতো।

চলতি বছর ফেব্রুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান দীপিকা। সেই সময়ই জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ভূমিষ্ঠ হবে তাদের সন্তান। গত ৮ সেপ্টেম্বর দীপিকার কোল জুড়ে আসে কন্যা সন্তান। মেয়ে হওয়ার পর ক্যামেরার সামনে থেকে দূরেই ছিলেন তিনি। মেয়ে দুয়াকে ক্যামেরা থেকে দূরে রাখলেও, বেঙ্গালুরুতে দিলজিতের শো-এর হাত ধরেই মা হওয়ার পর প্রথম ক্যামেরার সামনে এসেছিলেন রণবীর সিং ঘরনি দীপিকা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট