,

তুরস্কে বারুদ তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ১৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশে একটি গোলা বারুদ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির বালিকেসির প্রদেশের কারেসি জেলায় এই বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত এবং আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় ৮টা ২৫ মিনিটের দিকে ক্যাপসুল উৎপাদন সেকশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে
বালিকেসার প্রদেশের গভর্নর ইসমাইল উসতাগলু বলেন, বালিকেসির কারেসি জেলায় বিস্ফোরণে কারখানার ১৩ জন কর্মচারী নিহত হয়েছেন। এছাড়া আহত চারজনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানার আশপাশের এলাকায় জানালার কাচ ও ইটের টুকরা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। এ সময় সেখানে কয়েকটি অ্যাম্বুলেন্সকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

তিনি বলেন, বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। কর্মকর্তারা বলেছেন, আহতদের অবস্থা গুরুতর নয়। বিস্ফোরণের পর কারখানাটিতে ধরে যাওয়া আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে কারখানার ভেতরে কোনও কর্মী নেই।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটের দিকে কারখানাটির একটি অংশে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের এতটাই শক্তিশালী ছিল যে মুহূর্তের মধ্যে ভবনটি ধসে যায়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেন, আবাসিক এলাকা থেকে দূরে অবস্থিত ওই কারখানায় বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা জানতে আমরা তদন্ত শুরু করেছি।

তবে যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা। তারা বলেছেন, সরকারের বিশেষজ্ঞদের একটি দল বর্তমানে ঘটনাস্থলে তদন্ত করছেন।

কারেসি জেলার বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণের এই ঘটনায় নাশকতার অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। সরকারি প্রসিকিউটররাও পৃথকভাবে তদন্ত শুরু করেছেন। বালিকেসিরের উত্তরে অবস্থিত এই কারখানায় দেশীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য যুদ্ধে ব্যবহৃত অস্ত্র , বিস্ফোরক ও কামানের গোলা তৈরি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট