,

শ্যামজির প্রতিটি ছবি তার মতোই উদার: ঋতুপর্ণা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড ও বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। শোক প্রকাশ করেছেন বলিউড থেকে শুরু করে কলকাতার অনেক শিল্পী-নির্মাতা।

ঋতুপর্ণা সেনগুপ্তের কথায়, ‘তার প্রতিটি ছবি তার মতোই উদার। যেখানে মানুষের গল্প বলা হয়েছে। যেখানে স্বাধীন যাপনের স্বপ্ন দেখানো হয়েছে।’

অভিনেত্রী বলেন, “রঞ্জন ঘোষের ‘আহারে’ ছবিতে আমার বিপরীতে আরিফিন শুভকে দেখেছিলেন শ্যামজি। সেখান থেকেই তার ‘মুজিব’ ছবির জন্য শুভকে বেছে নেন তিনি। শেষ ছবিতেও স্বকীয়তা বজায় রেখেছিলেন তিনি।”

প্রয়াত পরিচালকের একাধিক ছবির ভক্ত ঋতুপর্ণা। সেই তালিকায় রয়েছে ‘অঙ্কুর’, ‘মান্ডি’, ‘ভূমিকা’, ‘মন্থন’, ‘জুনুন’, ‘আরোহন’, ‘নেতাজি সুভাষ চন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো’, ‘ওয়েল ডান আব্বা’, ‘মাম্মো’ এবং আরও। গেল বছর মুক্তি পায় তার শেষ ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’।

‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির জন্য অডিশনে আরিফিন শুভকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেন শ্যাম বেনেগাল। তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন আরিফিন শুভ। ফেসবুকে তিনি শুধু লিখলেন, ‘ওপারে ভালো থাকবেন স্যার।’ সূত্র: আনন্দবাজার।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট