,

শেষ কর্মদিবসই জীবনের শেষ দিন হলো মাস্টার কিবরিয়ার

news-image

জেলা প্রতিনিধি : শেষ কর্মদিবসে হত্যাকাণ্ডের শিকার হলেন চাঁদপুরের মেঘনা নদীতে সারবোঝাই জাহাজ এমভি আল বাকেরার মাস্টার গোলাম কিবরিয়া (৬২)। সোমবার (২৩ ডিসেম্বর) কাজ শেষে মেয়ের বিয়ের কেনাকাটার জন্য বাড়ি ফেরার কথা ছিল তার। তার সঙ্গে খুন হন তার ভাগনেসহ সাতজন। এ নিয়ে তাদের পরিবারে চলছে শোকের মাতম।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, ৪০ বছরের বেশি সময় ধরে বিভিন্ন জাহাজে চাকরি করতেন ফরিদপুরের সদর উপজেলার গেরদা ইউনিয়নের জোয়াইর গ্রামের গোলাম কিবরিয়া। সর্বশেষ তিনি এমবি আল বাকেরার মাস্টার ছিলেন।

ওই দিন জাহাজের মালামাল খালাস করে বাড়িতে ফিরবেন বলে স্বজনদের বলেছিলেন তিনি। বাড়ি এসে১০ জানুয়ারি বড় মেয়ে হাবিবা আক্তারের বিয়ের কেনাকাটা করবেন। কিন্তু কিছু হলো না। পরিবারের একমাত্র উপার্জন করা ব্যক্তিকে হারিয়ে নির্বাক পরিবারের সবাই।

প্রতিবেশী মোজাহিদুল রহমান জানান, কিবরিয়া হত্যার ঘটনার রহস্য উদঘাটনসহ সুষ্ঠু বিচার দাবি করি। আমাদের কাছে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

কিবরিয়ার ভাই সিরাজ বিশ্বাস জানান, ওই দিনই ছিল তার চাকরির জীবনের শেষ দিন। আগের দিন মোবাইল বলে ছিলেন কাজ শেষে বাড়ি চলে আসবেন। বাড়ি এসে বিয়ের সদাই-পাতি করে ধুমধাম করে মেয়েকে বিয়ে দিবেন। কিন্তু কী হয়ে গেলো।

এর আগে সোমবার দুপুরে মেঘনা নদীর নদীর ঈশানবালা এলাকায় নোঙর করা সারবোঝাই জাহাজ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এসময় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড