,

কানায় কানায় পূর্ণ মিরপুর স্টেডিয়াম

news-image

ক্রীড়া প্রতিবেদক : মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল মিউজিক ফেস্ট মাতাবেন উপমহাদেশের বিখ্যাত সংগীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। এতে আরও অংশ নেবেন দেশীয় কয়েকজন নামকরা শিল্পীও। এই অনুষ্ঠান ঘিরে দর্শক উদ্দীপনা চরমে। সন্ধ্যার সময়ও মাঠে ঢুকতে দর্শকদের দীর্ঘ লাইন দেখা গেছে।

তবে দীর্ঘ লাইন থাকলেও কোনো বিশৃঙ্খলা নেই। টিকিট দেখিয়ে সহজেই মাঠে ঢোকা যাচ্ছে। সন্ধ্যা সাতটার দিকে গ্যালারিতে দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। অর্থাৎ রাত বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকও বাড়ছে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই মিউজিক ফেস্ট চলবে সাত ঘণ্টার বেশি সময় ধরে। মাঠে উপস্থিত আছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বিকেল ৪টা ২০ মিনিটে অনুষ্ঠান শুরু হলেও সূচি অনুযায়ী রাহাত ফতেহ আলী খানের মঞ্চে আসার কথা রাত ৮টা ৩০ মিনিটে। তার ও তার দলের পরিবেশনা চলবে ১৮০ মিনিট ধরে।

এর আগে গান গেয়েছেন মুজা, জেফাররা। সাতটার দিকে মঞ্চে উঠছে জনপ্রিয় ব্যান্ড দল মাইলস।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড