,

ফের বনানীর সড়ক অবরোধ করল প্রাইম এশিয়ার শিক্ষার্থীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং পরিচালনা বোর্ডের কতিপয় সদস্যের আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধারের দাবিতে রাজধানীর বনানীর কাকলিতে সড়ক অবরোধ করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে অবরোধের পর সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের স্থায়ী ক্যাম্পাসে নেওয়ার কথা বলে এখনো নিচ্ছে না। আমাদের দুইটা ডিপার্টমেন্ট একটি ডিসেম্বরের মধ্যে ওখানে শিফট করার কথা, কিন্তু এখন তিনশ ফিটে স্থায়ী ক্যাম্পাসের জায়গা বিক্রি করে দেওয়ার পাঁয়তারা করছে বোর্ড অব ট্রাস্টি। প্রতিমাসে বোর্ড অব ট্রাস্টি তার গাড়ির খরচ বাবদ ৬৫ হাজার টাকা নেন এগুলোতো আমাদের টাকা। দীর্ঘদিন আমাদের সিনিয়ররা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এ লড়াই সংগ্রাম করে গেছেন, কিন্তু তারা স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেননি। এ ছাড়া কয়েকজন বোর্ড অব ট্রাস্টের সদস্য বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করেছে। আমরা এই টাকা পুনরুদ্ধার চাই।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, শিক্ষার্থীরা গতকালও বনানীতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছিল। আজ আবার তারা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করছে। এ ছাড়া তারা অভিযোগ করছেন— বিশ্ববিদ্যালয়টির কয়েকজন বোর্ড অব ট্রাস্টি টাকা আত্মসাৎ করেছেন। তারা এই টাকা পুনরুদ্ধার চান।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড