,

সচিবালয় থেকেই পাসপোর্ট করতে পারবেন সাংবাদিকরা

news-image

নিজস্ব প্রতিবেদক : সচিবালয়ের ভেতর অবস্থিত পাসপোর্ট অফিস থেকে এ বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের পাসপোর্ট সেবা দিতে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার (২২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সুরক্ষা সেবা বিভাগের সচিবের কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, গত ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভার আলোচনার প্রেক্ষিতে সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো পাসপোর্ট সেবা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

এছাড়া এ বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সেখানে অবস্থিত বিআরটিএ অফিস থেকে ব্যক্তিগত গাড়ির ফিটনেস সংক্রান্ত সেবা দেওয়ার ব্যবস্থা নিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবকেও চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড