,

আ.লীগ সব কিছুতে দলীয়করণ করেছিল

news-image

নিজস্ব প্রতিবেদন : টানা ১৫ বছরের বেশি ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সবকিছুতেই দলীয়করণ সৃষ্টি করেছিল। এই সময়ে তারা বিরোধী মত দমন করেছে শক্ত হাতে। সত্যের পক্ষে কেউ কথা বললেও তাকে জেলে পাঠিয়ে দেওয়া হতো। আওয়ামী লীগের এমন অপরাজনীতির কারণে দেশ ও দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশে আর কোনো রাজনৈতিক দল যেন এমন পরিবেশ তৈরি করতে না পারে- সেজন্য বর্তমান সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। সরকার যদি তা করতে না পারে, তাহলে সবার মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হবে।

রাজধানীর গুলশানের ইএমকে সেন্টারে শনিবার ‘জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে সৃজনশীলতার স্বাধীনতা’ শীর্ষক এক আলোচনায় বক্তারা এ কথা বলেন। কারখানা স্টুডিও এবং ইএমকের যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়, লেখক ও অ্যাস্টিভিস্ট তুহিন খান, থিয়েটার অ্যাক্টিভিস্ট ও ক্রিয়েটিভ প্রযোজক শাহনাজ পারভীন জোনাকি, স্থপতি ও সঙ্গীতশিল্পী আয়া লেমনস্কি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মুনহা মান্না।

কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময় বলেন, ২০১০ সালের দিকেও বাংলাদেশে সব ধরনের কার্টুন আঁকা যেত। কিন্তু পরবর্তী সময়ে কার্টুন আঁকা অনেক চ্যালেঞ্জ ছিল। মূলত আওয়ামী লীগ সরকার কার্টুন আঁকতে দেয়নি। ফলে এই সময়ে কার্টুনিস্টদের ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেককে জেলে যেতে হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট