,

চট্টগ্রামকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা

news-image

স্পোর্টস ডেস্ক : ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে ইলিমিনেটর ম্যাচে খুলনা বিভাগের মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম বিভাগ। নকআউট পর্বের প্রথম ম্যাচে চট্টগ্রামকে ৭ রানে হারিয়েছে খুলনা। এতে টি-টোয়েন্টি ফরম্যাটে ঘরোয়া টুর্নামেন্টের উদ্বোধনী আসর থেকে বিদায় হয়ে গেছে চট্টগ্রামের। দ্বিতীয় কোয়ালিফায়ারে চলে গেছে খুলনা।

আজ শনিবার সিলেট একাডেমি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয় খুলনা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৯ রান তুলতে পারে চট্টগ্রাম।

খুলনার চ্যালেঞ্জিং স্কোর গড়ার কারিগর অধিনায়ক নুরুল হাসান সোহান। ৩৯ বলে ৫২ রানের ইনিংস খেলেন ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার। ৬ চারের সঙ্গে হাঁকান ২ ছক্কা।

ওপেনার আজিজুল হাকিম তামিম ১৬ বলে ২০, নাহিদুল ইসলাম ১৯ বলে ১৮, ইমরুল কায়েস ১৫ বলে ১৭ ও মোহাম্মদ মিথুন ১২ বলে ১৬ রান করেন।

১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৬৪ রানে ৫ টপঅর্ডারকে হারায় চট্গ্রাম। ওপেনার মাহমুদুল হাসান জয় ৯ বলে ৮, সাদিকুর রহমান ১৪ বলে ১১, শাহাদাত হোসেন দিপু ১৪ বলে ২৩, মুমিনুল হক ৮ বলে ৮ ও ইরফান শুক্কুর ১০ বলে ৭ রান করে সাজঘরে ফেরত যান।

ষষ্ঠ উইকেটে ৫৩ রানের জুটি করেন অধিনায়ক ইয়াসির আলী রাব্বি ও নাইম হাসান। অনেকটা ধীরগতিতে এই জুটি করেন তারা। যে কারণে শেষ দিকে ম্যাচ হয়ে যায় কঠিন। ১৭তম ওভারে ২৭ বলে ৩৭ রান করে আউট হন ইয়াসির আলী।

দল জেতাতে পারেননি নাইম। ২৭ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। সঙ্গে ৫ রানে অপরাজিত ছিলেন আহমেদ শরিফ।

রংপুর বিভাগ ও ঢাকা মেট্রোর মধ্যে প্রথম কোয়ালিয়ারের খেলা চলছে। এই ম্যাচে যে দল হারবে তাদের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে খুলনা। দ্বিতীয় কোয়ালিফায়ারে যে দল জিতবে তারা যাবে ফাইনালে। আর প্রথম কোয়ালিফায়ারে জেতা দল সরাসরি ফাইনাল খেলবে।

এমএইচ/এমএস

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট