,

পাকিস্তান তালেবানের হামলায় ১৬ সেনা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তান তালেবানের হামলায় অন্তত ১৬ সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের পাশাপাশি আরও পাঁচজন আহত হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের এক গোয়েন্দা কর্মকর্তা সংবাদমাধ্যম এএফপিকে জানিয়েছেন, তিন দিক থেকে সেনাদের তল্লাশি চৌকিতে হামলা চালানো হয়। যা প্রায় দুই ঘণ্টা ধরে চলে।

তিনি বলেছেন, হামলায় ১৬ জন নিহত হয়েছেন ও পাঁচজন মারাত্মকভাবে আহত হয়েছেন। এ সময় জঙ্গীরা সেনাবাহিনীর বিভিন্ন সরঞ্জাম জ্বালিয়ে দেয়।

অন্য এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকিন এলাকায় এই হামলার ঘটনা ঘটে, যা আফগানিস্তান সীমান্ত থেকে ৪০ কিলোমিটার ভেতরে।

পাকিস্তান তালেবান এক বিবৃতি দিয়ে এই হামলার দায় স্বীকার করেছে। জানিয়েছে, তাদের শীর্ষ কমান্ডারদের হত্যার বদলা নিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট