,

রোদের প্রভাবে দিনে বাড়ে তাপমাত্রা, রাতে তীব্র শীত

news-image

পঞ্চগড় প্রতিনিধি : গেল কয়েকদিন শৈত্যপ্রবাহের পর ১০ ডিগ্রির ওপরে উঠেছে পঞ্চগড়ের তাপমাত্রা। ফলে তাপমাত্রার রেকর্ডে শীত হাড় কাপাচ্ছে রাতভর। আবার সকালের রোদে কমে যায় শীতের তীব্রতা।

শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে তাপমাত্রা রেকর্ড হচ্ছে ১০ ডিগ্রির ওপরে। ফলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে কিছুটা হ্রাস পেয়েছে শীতের তীব্রতা।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বরাবরের মতোই কুয়াশাহীন ভোরে ঝলমলে রোদ নিয়ে উঠেছে সূর্য। সূর্যের আলোয় ঝলমল করছে জেলার প্রকৃতি। কর্মচাঞ্চল্যতা দেখা যায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে।

নিজের চা বাগানে কাজ করতে দেখা যায় আব্দুল করিম ও কামাল হোসেনকে। তারা বলেন, আগের থেকে শীত কমে গেছে। তবে প্রচণ্ড ঠান্ডা লাগে গভীর রাত থেকে ভোর পর্যন্ত। এ সময়টায় হাড় কাপতে শুরু করে। সকালে রোদ উঠে যাওয়ায় তাপমাত্রা বাড়তে থাকলে দিনে হারিয়ে যায় শীত।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় ঢাকা পোস্টকে বলেন, আজও দ্বিতীয় দিনের মতো তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে। শনিবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে তাপমাত্রা বৃদ্ধিতে পেয়ে কিছুটা হ্রাস পেয়েছে শীতের তীব্রতা। গত ১৩ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত এ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছিল।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট