সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসান আরিফের জানাজায় ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা

news-image

অনলাইন প্রতিবেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রথম নামাজে জানাজা আজ (শুক্রবার) রাতে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ এশা রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা জানাজায় অংশ নিয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, ডি-৮ সামিটে যোগদান শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কায়রো থেকে ১০ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে ঢাকায় ফিরে আসেন। বিমানবন্দরে নেমেই তিনি হাসান আরিফের মৃত্যুর খবর পান। শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে ছুটে যান।

এরপর হাসান আরিফের জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা।

প্রেস উইং থেকে আরও জানানো হয়েছে, হাসান আরিফের দ্বিতীয় জানাজা আগামীকাল শনিবার সকাল ১১টায় হাইকোর্ট চত্বরে অনুষ্ঠিত হবে।

দাফন প্রসঙ্গে জানা যায়, বর্তমানে বিদেশে অবস্থানরত মেয়ে দেশে ফেরার পর হাসান আরিফের দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আগামী ২২ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে শুক্রবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

 

এ জাতীয় আরও খবর

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’