,

মারা গেছেন ‘উজান ভাটি’র নির্মাতা সি বি জামান

news-image

বিনোদন ডেস্ক : উজান ভাটি’সহ বেশ কিছু নন্দিত সিনেমার পরিচালক সি বি জামান মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় গত ১৪ ডিসেম্বর তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বেলা সাড়ে ৩টায় তিনি মারা গেছেন।

তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতার ছেলে সি এফ জামান। গত ১৩ ডিসেম্বর বেলা পৌনে ১১টার দিকে বাথরুমে পড়ে যান সি বি জামান। এর পরপরই তার কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়ে। সেদিন তিনটার দিকে তাকে মহাখালীর একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে আইসিইউতে নেন। সেসময় চিকিৎসকেরা ধারণা করেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন সি বি জামান।

পরে সি বি জামানের ছেলে সি এফ জামান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আব্বু হার্ট অ্যাটাক করেছেন। সেই সাথে তার ক্রনিক কিডনি ডিজিজ থাকায় তার হার্টের চারপাশে পানি জমেছে। ক্রিয়েটিনিন বেড়ে গেছে, হিমোগ্লোবিন কমে গেছে। আপাতত ব্লাড ম্যানেজ করে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর চেষ্টা চলছে, এরপর অন্য ট্রিটমেন্টে যাবে।

সি এফ জামান গণমাধ্যমকে জানান, তাদের পরিবারের সদস্যদের দাফন সিলেটের শাহ জালাল দরগাহ শরীফের কবরস্থানে হয়। সেভাবেই ব্যবস্থা করা হচ্ছে।

এর আগেও বেশ কয়েকবার স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ এই পরিচালক। সর্বশেষ গত বছরের এপ্রিল মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আজ হঠাৎ তার প্রয়াণের খবর পাওয়া গেল।

১৯৬৬ সালে লাহোর ফিল্ম ইন্ডাস্ট্রিতে সহকারি পরিচালক হিসেবে কাজ শুরু করেন সি বি জামান। ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সরাসরি সিনেমা পরিচালনায় সম্পৃক্ত ছিলেন তিনি। এ সময়ে তিনি নির্মাণ করেন ঝড়ের পাখি (১৯৭৩), উজান ভাটি (১৯৮২), পুরস্কার (১৯৮৩), শুভরাত্রি (১৯৮৫), হাসি (১৯৮৬), লাল গোলাপ (১৯৮৯) ও কুসুম কলির (১৯৯০) মতো কালজয়ী সব সিনেমা।

ব্যবসায়িকভাবে সফলতার পাশাপাশি ‘পুরস্কার’ সিনেমাটি ১৯৮৬ সালে ৬ শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। জাতীয় পুরস্কার পাওয়ার পাশাপাশি ‘পুরস্কার’ চলচ্চিত্রটি আন্তর্জাতিকভাবে ভারতের ‘গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল’, ‘দিল্লী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ ও রাশিয়ার ‘তাশখান্দ ফিল্ম ফেস্টিভ্যালে’ প্রদর্শিত ও প্রশংসিত হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট