,

স্থায়ীভাবে ভারত ছাড়ছেন কোহলি-আনুষ্কা!

news-image

স্পোর্টস ডেস্ক ; ক্যারিয়ারের পড়ন্ত বেলায় বিরাট কোহলি। এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন। ব্যাট হাতে বাইশগজে সময়টা ভালো কাটছে না। চলমান অস্ট্রেলিয়া সিরিজেও খুব একটা ছন্দে নেই। এরই মধ্যে গুঞ্জন উঠেছে স্বপরিবারে ভারতের বাইরে স্থায়ী হচ্ছেন কোহলি।

দেশটির গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ভারতের পাট চুকিয়ে এবার পাকাপাকিভাবে যুক্তরাজ্যে চলে যাওয়ার পরিকল্পনা করছেন বিরাট কোহলি! তারকা ক্রিকেটারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ্যে আনলেন তার ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, খুব তাড়াতাড়িই ভারত থেকে পাততাড়ি গোটাতে চলেছেন বিরাট কোহলিরা।

ছেলে অকায় জন্মানোর পর থেকে ভারতের বাইরেই অধিকাংশ সময় কাটান আনুষ্কা শর্মা। খেলায় বিরতি থাকলে লন্ডনে চলে যান কোহলিও। ইতোমধ্যে জন্মসূত্রে ইংল্যান্ডের নাগরিকত্ব পেয়ে গিয়েছে বিরাটপুত্র। লন্ডনে একাধিকবার দেখাও গেছে বিরুষ্কা জুটিকে।

মাঝে মাঝেই সন্তানদের নিয়ে লন্ডনের রাস্তায় ঘুরে বেড়ান তারা। ইংল্যান্ডের ইস্কনের মন্দিরে বিরাট ও অনুষ্কাকে কীর্তন শুনতেও দেখা যায়। তখন থেকেই জল্পনা ছড়াতে থাকে, তারা নাকি আর এদেশে ফিরবেন না। বাক্স-প্যাটরা গুছিয়ে একেবারে নাকি বিদেশেই থাকবেন।

সেই রটনায় সিলমোহর দিয়ে দিলেন বিরাট কোহলির শৈশবের কোচ। সর্বভারতীয় সংবাদপত্র দৈনিক জাগরণকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজকুমার শর্মা বলে, ‘কোহলি তার স্ত্রী আর সন্তানদের নিয়ে লন্ডনে চলে যাওয়ার কথা ভাবছে। খুব তাড়াতাড়িই ওখানে গিয়ে সংসার পাতবে।’ তবে বিরাট এখনই অবসরের কথা ভাবছেন না বলেই মত রাজকুমারের। তিনি বলছেন, আরও পাঁচ বছর অন্তত দেশের জার্সিতে খেলতে পারেন কোহলি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট