,

উদ্ধার হওয়া ৪ অস্ত্র আসল নয়, খেলনা পিস্তল

news-image

অনলাইন প্রতিবেদক : দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করা তিন ডাকাত যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এ সময় তাদের কাছ থেকে যে চারটি অস্ত্র উদ্ধার করা হয়েছে সেগুলো আসল নয়, খেলনা পিস্তল বলে দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহরাব আল হাসান জানান, ডাকাতদের কাছ থেকে চারটি খেলনা পিস্তল ও দুটি চাকু উদ্ধার হয়েছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাত ৮টার পর এ ঘটনায় সিনিয়র কর্মকর্তারা ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।

র‍্যাব-১০ এর অধিনায়ক খালেদুল হক হাওলাদার জানান, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি।

আটক হওয়া তিন সদস্যই কি ব্যাংকে হানা দিয়েছিল? জানতে চাইলে তিনি জানান, ব্যাংকের ভেতরে তিনজন ছিলেন। বাইরে ওদের লোক ছিল। আটক হওয়া তিনজনের বয়স ২১ থেকে ৩০ এর মধ্যে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যাংকে জিম্মি থাকা সবাই মুক্ত। তবে তারা এখনো ব্যাংকে অবস্থান করছেন। তাদের ডাকাতির বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। কিছুক্ষণ পর তারা বের হবেন। তারা সবাই নিরাপদে আছেন।

সরেজমিনে দেখা যায়, ব্যাংকের ভবনটি চারতলা। দ্বিতীয় তলায় রূপালী ব্যাংকের শাখা, তৃতীয় ও চতুর্থ তলায় আবাসিক ভবন এবং নিচতলায় রয়েছে দোকান।

সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে ব্যাংকের আশপাশে ঘিরে রয়েছে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সদস্যরা। উৎসুক জনতার ভিড়ও দেখা গেছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট