সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের পার্লামেন্ট চত্বরে এমপিদের হাতাহাতি, দুজন আইসিইউতে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নয়াদিল্লিতে পার্লামেন্ট চত্বরে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় বিজেপির দুই সংসদ সদস্য মাথায় আঘাত পেয়েছেন। তারা নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে এনডিএ জোটের সদস্যদের এই সংঘর্ষ হয়। আহত দুজন হলেন ওডিশার সংসদ সদস্য প্রতাপ সারাঙ্গি ও উত্তর প্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুত।

রাম মনোহর লোহিয়া হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট অজয় শুক্লা বলেন, সারাঙ্গির প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তার কপালে গভীরভাবে কেটে গেছে। সেখান সেলাই দিতে হয়েছে। হাসপাতালে আনার সময় তার রক্তচাপ অনেক বেশি ছিল।

মুকেশ রাজপুতের বিষয়ে চিকিৎসক অজয় শুক্লা বলেন, রাজপুতের মাথায়ও আঘাত লেগেছে। তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তবে হাসপাতালে আনার পর তার জ্ঞান ফিরে আসে। রাজপুতেরও রক্তচাপ বেশি ছিল। এই চিকিৎসক আরও জানান, আহত দুজনই আইসিইউতে রয়েছেন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।

ভারতে সাবেক মন্ত্রী বি আর আমবেদকারকে অবমাননার অভিযোগের পর আজ পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে যান বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর সংসদ সদস্যরা। সে সময় প্রতাপ সারাঙ্গি আহত হন। সেই সঙ্গে আহত হন মুকেশ রাজপুতও।

বিজেপির অভিযোগ, প্রতাপ সারঙ্গিকে ধাক্কা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে রাহুল গান্ধী এই অভিযোগ অস্বীকার করেছেন।

রাহুলের উল্টো অভিযোগ, তিনি পার্লামেন্টে প্রবেশ করতে যাচ্ছিলেন। কিন্তু বিজেপির সংসদ সদস্যরা তাকে বাধা দেন, ধাক্কা দেন ও হুমকি দিতে থাকেন।

 

এ জাতীয় আরও খবর

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’