,

কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে র‍্যাব-পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে একদল ডাকাত হানা দিয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ডাকাতদল হানা দেয়। ব্যাংকটি ঘিরে রেখেছে র‍্যাব-পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন।

তিনি বলেন, ‘ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।’

ব্যাংকের কর্মী, পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ডাকাতরা দুপুর ২টার দিকে ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়ে জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন।

ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল বলেন, ঘটনার সময় তিনি ব্যাংকের ছিলেন না। তাদের সঙ্গে আমরা সমঝোতা করার চেষ্টা করছি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট