,

পঞ্চগড় সীমান্ত থেকে বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

news-image

জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের সেনপাড়া সীমান্ত থেকে ওয়াসিম (১৫) নামের এক কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া থেকে ভারতের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

বিজিবি সূত্র জানায়, বিকেলে ওই এলাকার রেজাউল করীমের ছেলে ওয়াসিম সেনপাড়া সীমান্ত দিয়ে ৪-৫ জনসহ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় ভারতীয় গোড়ালবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। সবাই পালিয়ে এলেও বিএসএফের হাতে ধরা পড়ে ওয়াসিম। পরে তাকে গোড়ালবাড়ি ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

টোকাপাড়া ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম বলেন, বিকেলে তারা সেনপাড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। এসময় তাদের ধাওয়া করে একজনকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মো বদরুদ্দোজা জানান, ধরে নিয়ে যাওয়ার কিশোরকে ফেরত পেতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট