,

সৌদিতে শ্রেষ্ঠ কর্মচারীর সম্মাননা পুরস্কার পেলো বাঞ্ছারামপুরের নজরুল

news-image
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধি  : বাঞ্ছারামপুরের মোঃ নজরুল ইসলাম (রিফাত) সৌদিতে শ্রেষ্ঠ কর্মচারীর সম্মাননা পুরস্কার পেয়েছেন!
সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত রয়েল টাওয়ার মক্কা ক্লক রয়েল টাওয়ারের সব কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী বিবেচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মোঃ নজরুল ইসলাম(রিফাত)
সোমবার সৌদি আরব সময় দুপুর আড়াইটায় মক্কা ক্লক টাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর সেলিম আল জাহারানি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে সনদ ও পুরস্কার প্রদান করেন।
মোঃ নজরুল ইসলাম (রিফাত) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর  উপজেলার ছলিমাবাদ  ইউনিয়নের ঝুনারচর  গ্রামের মো. নাছির উদ্দিন(নশু মিয়ার) ছেলে।
জানা যায়, মো.নজরুল ইসলাম (রিফাত)  ২০১৬ সালে ফেসবুকের মাধ্যমে একই ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামের বন্ধু ছালামত খাঁন ও এফ এম মোতালিব  সহযোগিতায় ২০১৬ সালে  সৌদি আরবে গিয়ে মক্কার রয়েল টাওয়ারে চাকরিতে যোগদান করেন।
প্রবাসী মোঃ নজরুল  ইসলাম (রিফাত)  মোবাইল ফোনে জানান, আমি এ পুরস্কারটি পেয়ে অনেক আনন্দিত এবং গর্বিত। আমি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। তার সঙ্গে সঙ্গে আমি স্মরণ করছি যাদের মাধ্যমে আজকে এখানে এসেছি ও আমার মাকে যার দোয়ায় আমি এ সম্মাননা পেয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট