,

সাকিব আল হাসানের নামে আদালতের সমন

news-image

আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনারের একটি মামলায় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ৪ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এই সমন জারি করে আগামী ১৮ জানুয়ারি সাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী খন্দকার শাহরিয়ার আলম জানান, সাকিব আল হাসানের বিরুদ্ধে ১৫ ডিসেম্বর একটি চেক জালিয়াতির মামলা হয়। আজ এ মামলায় শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে সমন জারি করেন।

অপর আসামিরা হলেন, সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর গাজী শাহাগীর হোসাইন, ডিরেক্টর ইমদাদুল হক ও মালাইকার বেগম।

গত ১৫ ডিসেম্বর ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেয়া সাকিব এখনও ওয়ানডে ক্রিকেট খেলে যাচ্ছেন এবং তিনি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে চ্যাম্পিয়নস ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র ওয়ানডে সিরিজে তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট