বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জিহ্বার ভার বহন করতে পারছে না জুবায়ের, অর্থের অভাবে চিকিৎসা বন্ধ

news-image

জেলা প্রতিনিধি : নিজের জিহ্বার ভার বহন করতে পারছে না বিরল হেমানজিওমা (রক্তনালির টিউমার) রোগে আক্রান্ত ১২ বছরের জুবায়ের আল মাহমুদ। এ রোগের ফলে জন্মের পর থেকেই দুঃসহ জীবনযাপন করছে সে। এই রোগে তার জিহ্বার আকৃতি বাড়তে বাড়তে মুখ থেকে বের হয়ে ঝুলে পড়েছে।

শিশু জুবায়ের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার পূর্ব ছারছিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা আমিনুল পিরোজপুরের ছারছিনা গ্রামের বাসিন্দা।

চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগের অপারেশনে ১৫ লাখ টাকা খরচ হবে। এদিকে অর্থ সংকটে অটোরিকশা চালক বাবা আমিনুল ইসলামের পক্ষে এত টাকা সংগ্রহ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ফলে ১২ বছর ধরে বিনাচিকিৎসায় ভুগছেন জুবায়ের। প্রতিবেশীসহ স্কুলের সহপাঠীদের কাছ থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করছে সে। এতে করে শারীরিক অসুস্থতার পাশাপাশি জুবায়েরের মানসিক স্বাস্থ্যও বিপর্যস্ত অবস্থায় রয়েছে।

শিশুটির বাবা আমিনুল ইসলাম বলেন, জন্মের পর থেকে তার জিহ্বার আকৃতি বড় হচ্ছে। টাকার অভাবে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করাতে পারছি না। তাই রাষ্ট্রের সহায়তার পাশাপাশি হৃদয়বান মানুষের কাছে সহায়তা চাইছি।

জিহ্বার ভার বহন করতে পারছে না জুবায়ের, অর্থের অভাবে চিকিৎসা বন্ধ

তিনি আরও বলেন, এই রোগের কারণে আমার সন্তানের কাছে আসতে ভয় পায় তার সহপাঠীরা। ফলে সে যত বড় হচ্ছে একা হয়ে যাচ্ছে।

এদিকে শিশুটির এই অবস্থার খবর পেয়ে বরিশাল সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ ৫০ হাজার টাকা সরকারি সহায়তার ব্যবস্থা করেছেন। পাশাপাশি ফেসবুক গ্রুপ ‘ইভেন্ট ৮৪’ এর সদস্যদের কাছ থেকে আট হাজার টাকা সহায়তা তুলে দেন এ সমাজসেবা কর্মকর্তা।

বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, ব্যক্তিগতসহ বিভিন্ন মাধ্যম থেকে ওই শিশুর সহায়তা অব্যাহত রয়েছে। শারীরিক অসুস্থতা থাকলে মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। তাই দ্রুত ওই শিশুর সুচিকিৎসা নিশ্চিতে রাষ্ট্রের পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানাই।

 

এ জাতীয় আরও খবর

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, বিনিয়োগে বড় প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

ডিএসইতে সুশাসন সংকট, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা

৪০ বছরের অপেক্ষা শেষে জিতল মেক্সিকো

আজ বন্ধ ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি নয় ইরান

কমেছে স্বর্ণের দাম, আজ ভরি কত?

সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: জামায়াত আমির

পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র

ইরানের অবস্থানকে ‘আলোচনা কৌশল’ বললেন ভ্যান্স

গোল সমান, তবু গোল্ডেন বুটে এগিয়ে এমবাপ্পে

স্পাইডার-ম্যানের সঙ্গে নিউইয়র্কে মেসির রোমাঞ্চ