,

সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি

news-image

অনলাইন প্রতিবেদক : সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাওলানা মামুনুল হক। তার পাশে স্বরাষ্ট্র উপদেষ্টা
তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিষিদ্ধ এবং তাদের ইজতেমা না করতে দেওয়ার দাবি জানিয়েছে মাওলানা জুবায়ের অনুসারীরা।

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সরকারের সাতজন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জুবায়েরের অনুসারী মাওলানা মামুনুল হক এ দাবি জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এসময় তার পাশে ছিলেন।

সাদপন্থিরা সন্ত্রাসী কায়দায় জুবায়ের অনুসারীদের ওপর হামলা করে চারজনকে খুন করেছে দাবি করে মামুনুল হক বলেন, ‘তারা বাংলাদেশবিরোধী শক্তির দোসর হিসেবে ভূমিকা পালন করছে। এই অপশক্তিকে প্রতিহত করা শুধু আলেম-ওলামাদের কাজ নয়, এটি রাষ্ট্র ও প্রশাসনেরও কাজ।’

সাদপন্থিদের হামলায় হতাহতের ঘটনায় আজকের (বুধবার) মধ্যে মামলা করা হবে জানিয়ে মামুনুল হক বলেন, আমরা সাদপন্থিদের একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছি।

সাদপন্থিদের হামলায় হতাহতের পর তাদের ইজতেমা করার আর কোনো অবকাশ নেই বলেও মন্তব্য করেন মামুনুল হক।
এরপরও সরকার সাদপন্থিদের ইজতেমা করার অনুমতি দিলে তাদের অবস্থান কী হবে- জানতে চাইলে তিনি বলেন, আশা করছি সরকার সেই ভুল করবে না।

আগামীকাল বৃহস্পতিবার দুপুরে টঙ্গী ময়দানে লংমার্চ কর্মসূচি হবে কি না, তা কাকরাইল মসজিদে গিয়ে আলোচনার পর ঘোষণা দেওয়া হবে বলেও জানান মামুনুল।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা যদি আলোচনা করে একটি সিদ্ধান্তে আসতে পারে…।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। খুনিদের ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট