,

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

news-image

অনলাইন প্রতিবেদক : রাজধানীর কড়াইলে বৌ-বাজার বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিটরাকিবুল ইসলাম জানান, বিকেল সোয়া ৪টার দিকে কড়াইল বৌ-বাজার বস্তিতে আগুন লাগার খবর আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট।

তিনি আরও জানান, প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। যানজটের কারণে রাস্তায় আটকে ছিল আরও দুটি ইউনিট। পরে ওই দুটি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে, বস্তির রাস্তা সংকীর্ণ হওয়ায় পানিবাহী গাড়ি ঢুকতে অসুবিধা হচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এর আগেও একাধিকবার কড়াইল বস্তিতে আগুন লেগেছিল।

টিটি/এমএএইচ/জেআইএম

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট