,

নবীনগর যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে  শ্রদ্ধার্ঘ্য নিবেদন, বিজয় রেলি, মুক্তিযোদ্ধা সংবর্ধনা,  আলোচনা সভাসহ বিস্তারিত কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও  রাজনৈতিক সংগঠনের উদ্যোগে  স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ নিবেদন, আলোচনা সভা, রেলি সহ বিভিন্ন  কর্মসূচি পালন করা হয়েছে ।

এই উপলক্ষে   ভোরে তোপধ্বনি ও নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে  অবস্থিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় দিবসের কর্মসূচি।  বেলা ১১ টার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে  বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত  হয়েছে। নবীনগর মহিলা কলেজ অডিটরিয়ামে  ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে  বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল করিম, পৌর জামাতের আমির মোখলেসুর রহমান, ইসলামী আন্দোলন জসীম উদ্দীন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা  শামসুল আলম শাওন, শামসুল আলম সরকার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক,বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম, বীর মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা
মোহাম্মদ জাকির হোসেন প্রমূখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট