,

ফ্রান্সে অভিবাসী ক্যাম্পের কাছে গুলি, নিহত ৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর ফ্রান্সে একাধিক গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। ফরাসি গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় সন্দেহভাজন ২২ বছর বয়সী একজন ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। নিহতদের মধ্যে দুইজন নিরাপত্তারক্ষী এবং দুইজন অভিবাসী রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৪ ডিসেম্বর) লুন-প্লাজ এলাকার ডানকার্ক উপকূলের কাছে একটি অভিবাসী ক্যাম্পের কাছে এই হামলার ঘটনা ঘটে। নামপ্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্র জানায়, সন্দেহভাজন ব্যক্তি ওয়ার্মহাউট শহরে আগের একটি গুলির ঘটনাতেও জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

সন্দেহভাজনের গাড়ি থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ডানকার্কের মেয়র প্যাট্রিস ভারগ্রিয়েট এই ঘটনাকে ‘মর্মান্তিক ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন। তবে হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি।

এই ঘটনার পর লুন-প্লাজ এলাকায় বিপুল সংখ্যক জরুরি সেবা কর্মী উপস্থিত হয়েছেন। হামলাটি অভিবাসী ক্যাম্পের ভেতরে ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত নয়। লুন-প্লাজ এলাকায় বেশ কিছু অস্থায়ী ক্যাম্প রয়েছে, যেখানে যুক্তরাজ্যে যাওয়ার আশায় বহু অভিবাসী অবস্থান করেন।

ফ্রান্সের উত্তরাঞ্চলে এ ধরনের ক্যাম্পগুলো থেকে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেন অনেক অভিবাসী।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট