,

কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত গোপালগঞ্জ

news-image

জেলা প্রতিনিধি : গোপালগঞ্জে মাঝারি কুয়াশা আর কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। সকাল পেরিয়ে দুপুর গড়ালেও দেখা মেলেনি সূর্যের। মাঝারি কুয়াশা ও হিমেল হাওয়া বাড়িয়ে তুলেছে শীতের তীব্রতা। এ মৌসুমে জেলায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তীব্র শীতের কারণে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। এমন আবহাওয়া আরও দুই থেকে তিনদিন থাকতে পারে বলে জানিয়েছেন গোপালগঞ্জ আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, জেলাজুড়ে বইছে হিমেল হাওয়া। কুয়াশার চাদরে ঢাকা জনপদ। বিভিন্নস্থানে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা অনেকের। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নদী তীরবর্তী মানুষেরা। এরপরও জীবিকার তাগিদে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে খুব সকালে কাজের সন্ধানে রাস্তায় বের হচ্ছেন খেটে খাওয়া মানুষ।

গোপালগঞ্জ শহরের রিকশাচালক আব্দুল্লাহ মিয়া বলেন, হিমেল হাওয়ায় রিকশা চালানো কঠিন হয়ে পড়েছে। তীব্র শীতের কারণে অনেকেই বাসা থেকে বের হচ্ছে না। এজন্য আমাদের আয় কমে গেছে।

হরিদাসপুর গ্রামের কৃষক মিরাজ মিয়া বলেন, তীব্র শীতের কারণে আমরা জমিতে যেতে পারছি না। বর্তমানে ইরি রোপণের সময়, কাজের অনেক চাপ। এরপরও শীতের কারণে জমিতে যেতে পারছি না। এদিকে শীতের কারণে শ্রমিকও পাওয়া যাচ্ছে না।

সদর হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক বলেন, শিশু ওয়ার্ডে শয্যার তুলনায় অনেক বেশি সংখ্যক রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য ওয়ার্ডেও শীতজনিত অসুস্থতা নিয়ে শিশু-বৃদ্ধাসহ প্রতিদিন গড়ে একশ রোগী ভর্তি হচ্ছে।

গোপালগঞ্জ আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ মো. আবু সুফিয়ান বলেন, আজকে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায়। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০. ২ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে জেলায় সর্বনিম্ন। এমন আবহাওয়া আরও দুই থেকে তিনদিন থাকতে পারে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট