শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে পৌর প্রশাসকের কঠোর হুঁশিয়ারি সাধারণ মানুষের ভোগান্তি রোধে

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নবীনগরে সাধারণ মানুষের দীর্ঘদিনের   ভোগান্তি রোধে নবীনগরে পৌর প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। নবীনগর পৌর এলাকায় সড়কের পাশে স্থায়ী দোকানের সামনে ফুটপাত ও সড়ক দখল করে অস্থায়ী দোকানদারীসহ ইজিবাইক, রিক্সা, মোটরসাইকেল পার্কিং অবস্থায় যত্রতত্র  রেখে দেওয়ার ফলে  পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক ভোগান্তি সহ যানজট সৃষ্টি হচ্ছে। এতে করে দুর্ঘটনার সহ যানজটে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

সেই লক্ষ্যেই পৌর প্রশাসক  ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  রাজীব চৌধুরী নবীনগরবাসীর ভোগান্তিরোধে ও যানজট নিরসনকল্পে  সংশ্লিষ্ট স্থায়ী দোকান মালিক ও দোকানীর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন । এই মর্মে পৌর প্রশাসক  ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভেরিফাইড পেইজে বিষয়টি জানিয়ে পোস্ট করাসহ  নবীনগর পৌর সদরের বাজারে মাইকিং করে গত তিনদিন যাবত  প্রচারণা চালাচ্ছে।

বিগত দিনে কোন  উপজেলা নির্বাহী কর্মকর্তাই এরকম ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেনি। তাই বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধারণ মানুষের নজর কেড়েছে। পাচ্ছেন ধন্যবাদ।