,

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডেতে হারের পর সিরিজ বাঁচাতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই বাংলাদেশের। অন্যদিকে, আজ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কয়েন ভাগ্য পাশে পেলেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেলেন মেহেদী হাসান মিরাজরা। সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে এক পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে ফিরেছেন শরিফুল ইসলাম। অন্যদিকে, এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে উইন্ডিজ পেসার মারকুইনো মিন্ডলের।

প্রথম ওয়ানডেতে ২৯৪ রানের পুঁজি গড়েও ম্যাচ বাঁচাতে পারেনি সফরকারীরা। ১৪ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পেয়েছে ক্যারিবীয়রা। ওইদিন ব্যাটিং অর্ডারের চারে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ১০১ বল খরচায় এই রান করেন তিনি। যদিও হারের পর কাঠগড়ায় মিরাজের টেস্ট মেজাজের ব্যাটিং।

প্রথম ম্যাচে হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগাদের টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের ইতি ঘটেছে। এ ছাড়া টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজে অপরাজিত থাকার রেকর্ডটাও হাতছাড়া হওয়ার শঙ্কায় পড়েছে বাংলাদেশ।

২০১৬ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। এ সময় ঘরের মাঠে দু’টি এবং ক্যারিবীয় সফরে দু’টি সিরিজ জিতেছে টাইগাররা। রেকর্ড ধরে রাখতে ও সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি অনিক (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ব্রান্ডন কিং, এভিন লুইস, কিসি কার্টি, শাই হোপ (উইকেটকিপার ও অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, মারকুইনো মিন্ডলে, গুড়াকেশ মোতি ও জেইডেন সিলস।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট