,

এনসিএল টি-টোয়েন্টি খেলবেন যুব এশিয়া কাপজয়ী তামিম

news-image

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসর শুরু হয়েছিল গত নভেম্বরে। সম্প্রতি চারদিনের এই ফরম্যাটের খেলা শেষ হয়েছে। এদিকে শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।

টুর্নামেন্ট শুরুর আগে এবার জানা গেল এনসিএল টি-টোয়েন্টি খেলবেন যুব এশিয়া কাপজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। গতকালই দুবাইতে ভারতকে হারিয়ে তার নেতৃত্বে যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ।

এনসিএল টি-টোয়েন্টিতে খুলনা বিভাগের হয়ে মাঠ মাতাবেন তামিম, ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সহকারী কোচ সৈয়দ রাসেল। দুবাই থেকে দেশে ফিরেই টিমে যোগ দেবেন বলে জানা গেছে।

এদিকে, এনসিএল টি-টোয়েন্টি আইসিসি থেকে প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পেয়েছে। আগামী ১১ ডিসেম্বর এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে। যার ফাইনাল হবে ২৩ ডিসেম্বর। টুর্নামেন্টে গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

এই টুর্নামেন্টকে বিপিএলের ড্রেস রিহার্সাল–ও বলা চলে, কারণ ডিসেম্বরেই শুরু হবে বিপিএলের এবারের আসর। মূলত দেশি ক্রিকেটারদের কথা চিন্তা করেই তার আগে টি-টোয়েন্টির এই নতুন টুর্নামেন্ট আয়োজন বিসিবির।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড