,

নির্বাচন নিয়ে উপদেষ্টা ওয়াহিদউদ্দিনের বক্তব্য ‘ব্যক্তিগত মতামত’

news-image

অনলাইন প্রতিবেদক : জাতীয় নির্বাচন ও রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার প্রসঙ্গে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ যে বক্তব্য দিয়েছেন, সেটিকে তার ‘ব্যক্তিগত মতামত’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

তিনি বলেন, উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ গতকাল (শনিবার) নির্বাচন নিয়ে একটি ব্যক্তিগত মতামত দিয়েছেন। তিনি বলেছেন আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে এটি তার ব্যক্তিগত মতামত।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গতকাল শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে উপদেষ্টা ওয়াহিদউদ্দিন বলেন, আগামী বছরই আমরা একটি রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখবো। (এটি) আমার ব্যক্তিগত মতামত। জানি না কী হবে।

অপূর্ব জাহাঙ্গীর বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন বিষয়ক কোনো ঘোষণা আসেনি। প্রধান উপদেষ্টার পক্ষে নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে ঘোষণা আসবে।

কবে ঘোষণা আসতে পারে- জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, যখন ঘোষণা আসবে তখন সবার আগে আপনারা জানতে পারবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড