,

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া উচিৎ : বদিউল আলম

news-image

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া উচিৎ বলে পরামর্শ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার।

এছাড়া স্থানীয় সরকার প্রতিনিধিরাও এ নির্বাচন নির্দলীয় করার প্রস্তাব দিয়েছেন। রোববার (৮ ডিসেম্বর) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, স্থানীয় নির্বাচন শেষ করে জাতীয় নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধিরা। অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন করার দাবিও জানিয়েছেন তারা।

তিনি বলেন, স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণমুক্ত রাখার দাবি তাদের। সব নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধিরা।

তিনি আরও বলেন, যতোদিন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আছে, ততোদিন আমরা সংস্কার প্রস্তাব নেব। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আমাদের কাজ শেষ করতে চাই।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট