সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কাকুর বয়সী লোক কোমরে হাত দেয়, বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছি’

news-image

বিনোদন ডেস্ক :জি বাংলার মিঠাই ধারাবাহিকের সুবাদে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন সৌমিতৃষা কুণ্ডু। তার অনুরাগীর সংখ্যা কম নয়। আবার সমালোচনাও সারাক্ষণ ঘিরে থাকে। তবুও ক্যারিয়ারে একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছেন তিনি।

দেবের হাত ধরে গত বছরের শেষে বড় পর্দায় পা দিয়েছিলেন। এবার ওটিটি প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছেন। হইচই-তেও শুক্রবারই মুক্তি পেয়েছে সৌমিতৃষার অভিষেক সিরিজ কালরাত্রি।

ছোট পর্দার এই সফল নাকি এখন বডিগার্ড সাথে নিয়ে ঘোরেন। তা নিয়েও কটাক্ষের মুখে পড়েছেন। পুরোটাই ‘লোক দেখনো’ এমন বিদ্রুপ করছেন নেটিজেনরা।

বিষয়টি নিয়ে এবার নিন্দুকদের পালটা জবাব দিলেন সৌমিতৃষা। জানালেন, নিজের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ বহুবার অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছেন তিনি।

এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌমিতৃষা বলেন, ‘পর্দায় একে অপরকে ছুঁই, তাই যে খুশি এসে যেন ছুঁতে পারে। আমি যখনই মেয়েদের সঙ্গে ছবি তুলি তাদের জড়িয়ে ধরি তখন এমন হয়েছে, কিছু ছেলে বা কাকুর বয়সি লোক এসে কোমরে হাত দেয়।’

সৌমিতৃষা স্পষ্ট বলেন, ‘আমি তো একটা মেয়ে, আমাকে যদি অন্যরকমভাবে কেউ ছুঁতে চায় আমি বাধা দিতে পারব না। আমার সঙ্গে যে নিরাপত্তারক্ষীরা থাকেন তারা পারবেন। আর তারা সেটাই করেন। সে কারণেই বডিগার্ড রেখেছি।’

ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে ভালোবাসেন সৌমিতৃষা। তার বন্ধুর সংখ্যা হাতে গোনা। ক্যারিয়ারেই এখন মূল ফোকাস। ছোট পর্দায় এখনই ফিরতে চান না। তবে ২-৩ মাস ধরে সিরিয়াল বন্ধ হওয়া নিয়ে উদ্বিগ্ন তিনি।

নায়িকার কথায়, ‘আমাদের বুঝতে হবে, কী কারণে দর্শক মুখ ফেরাচ্ছেন। জানি, আমাদের টলিউডে হাতগোনা ক’টা চ্যানেল ও প্রযোজনা সংস্থা আছে। সেখানেই কাজ হয়। আমি চাই, ঘুরিয়ে-ফিরিয়ে সবাই কাজ পাক। কাউকে যেন পাঁচ-ছয় মাসের বেশি বসে থাকতে না হয়।’

সৌমিতৃষাকে আগামিতে দেখা যাবে ১০ই জুন ছবিতে। সেখানে তার বিপরীতে রয়েছেন অভিনেতা সৌরভ দাস।

 

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮