সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সামরিক আইন জারির ঘোষণায় ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

news-image

সামরিক আইন জারির ঘোষণায় তীব্র তোপের মুখে পড়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটিতে। ব্যাপক সমালোচনার মুখে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।শনিবার (৭ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে দুঃখ প্রকাশ করেন তিনি।

দ্বিতীয়বার মার্শাল ল’ জারির গুঞ্জনও উড়িয়ে দিয়ে প্রেসিডেন্ট ইয়ুন বলেন, আমি অত্যন্ত দুঃখিত। যারা মর্মাহত হয়েছেন তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই। সামরিক আইন ঘোষণার আইনি কিংবা রাজনৈতিক দায় এড়াব না। দ্বিতীয়বার আর মার্শাল ল’ জারি করবো না।

প্রেসিডেন্টের ক্ষমতায় থাকবেন কিনা সেই সিদ্ধান্তও তার দল নেবে বলে জানিয়েছেন এই নেতা। বলেন, দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কিংবা আমি ক্ষমতায় থাকবো কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার আমার দলের ওপর ছেড়ে দিলাম।

উল্লেখ্য, গত মঙ্গলবার, উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষার অজুহাতে মার্শাল ল’ জারি করেন ইয়ুন সুক ইয়োল। অবশ্য, তীব্র বিক্ষোভ ও পার্লামেন্ট সদস্যদের বিরোধিতায় মাত্র ছয় ঘণ্টা পরই নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন তিনি।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট