,

ভারতে কৃষক আন্দোলনে কাঁদানে গ্যাস নিক্ষেপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে কৃষকদের দিল্লি চলো আন্দোলনে কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে এই ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন আন্দোলনকারীরা। এ সময় তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়।

মূলত কৃষক সংগঠন সংযুক্ত কিসান মোর্চার ডাকে সাড়া দিয়ে হরিয়ানার অম্বালায় শুক্রবার (৬ ডিসেম্বর) জড়ো হন কৃষকেরা। সেখান থেকেই দুপুর ১টায় দিল্লির উদ্দেশে হেঁটে রওনা দেন তারা। কিন্তু শম্ভু সীমানায় পৌঁছাতেই তাদের আটকে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, কৃষকদের আর এগোনোর অনুমতি নেই। বিশৃঙ্খলার আশঙ্কায় হরিয়ানার অম্বালায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা জারি করা হয়েছে। ফলে একসঙ্গে পাঁচ জনের বেশি জমায়েত করতে পারবেন না। কৃষকদের এই অভিযান আটকাতে তৎপর পুলিশও। এরই মধ্যে ৪৪ নম্বর জাতীয় সড়ক বহুস্তরীয় নিরাপত্তাবলয়ে মুড়ে ফেলা হয়েছে। ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে জাতীয় সড়ক।

শুধু হরিয়ানা নয়, পাঞ্জাব থেকেও মিছিল যাবে দিল্লিতে। এই কর্মসূচির কথা মাথায় রেখে বৃহস্পতিবার রাত থেকে দিল্লি-পাঞ্জাব এবং দিল্লি-হরিয়ানা সীমানায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি), কৃষি ঋণ মকুফ, পেনশনের ব্যবস্থা ও বিদ্যুতের বিল না-বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবিতে দিল্লি অভিযানের ডাক দিয়েছে পাঞ্জাব ও হরিয়ানার কৃষক সংগঠনগুলো।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট